ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলে ড্রোন হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২০৯ Time View

সৌদি আরবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ধর্মীয় অঞ্চল লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে। শুক্রবার (৩০ অক্টোবর) মদিনা অঞ্চলের আকাশে হুথিদের ছোড়া একটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। একই দিনে পূর্বাঞ্চলে আরেকটি ড্রোন ভূপাতিত করার খবরও রয়েছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের উত্তেজনার মধ্যে এসব হামলার ঘটনা ঘটছে। সৌদি জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে, অন্যদিকে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে।

সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি জোট ও হুথিদের সংঘাত নতুন করে তীব্র হয়ে উঠছে।

সৌদি আরবের পূর্বাঞ্চল দেশটির অর্থনীতির একটি প্রধান ভিত্তি, যেখানে অধিকাংশ তেল ও গ্যাসের মজুত রয়েছে। রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর প্রধান কার্যালয়ও এই অঞ্চলে অবস্থিত। ফলে সেখানে ধারাবাহিক ড্রোন হামলার ঘটনায় জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

গত কয়েক সপ্তাহে পূর্বাঞ্চলে একাধিক হামলার ঘটনা ঘটেছে। চলতি অক্টোবরের শুরুতে একটি হামলায় সৌদি আরামকোর প্রধান কার্যালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। শুক্রবারের হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাশেদ খানের হাতে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ নাসীরুদ্দীনের

সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলে ড্রোন হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে

আপলোড সময় : ০৫:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬