ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের জড়িত থাকার প্রমাণ, তরুণী গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২১১ Time View

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় নতুন তথ্যের ভিত্তিতে ‘দিশা’ নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। একই সঙ্গে, তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শনিবার (৩১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে দিশাকে গ্রেপ্তার করা হয়। দীপকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে তদন্তের স্বার্থে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, দীপের বিরুদ্ধে তাহসিফের মৃত্যুর ঘটনায় প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ঘটনার দিন দীপ তাহসিফকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে তাহসিফ আর ফেরেননি। দীপ একাই ফিরে আসেন।

২৮ বছর বয়সী তাহসিফ গত মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজ হন এবং পরদিন টঙ্গীর তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাহসিফের বাবা এনায়েতুল করিম ঘটনার পর দীপের দেওয়া তথ্যে বৈপরীত্যের কথা উল্লেখ করেছেন এবং প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তি

তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের জড়িত থাকার প্রমাণ, তরুণী গ্রেপ্তার

আপলোড সময় : ০১:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬