ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ বছর পর ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতলো পাকিস্তান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২১২ Time View

পাকিস্তান ক্রিকেট দল দীর্ঘ ১৮ বছর পর ত্রিদেশীয় ওডিআই সিরিজের শিরোপা জিতেছে। শনিবার (৩১ অক্টোবর) ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে এই সাফল্য অর্জন করে শাহীন শাহ আফ্রিদির দল।

ফাইনালে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৩২৬ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে পাকিস্তান ৭ উইকেট হারিয়ে সেই লক্ষ্য অতিক্রম করে। ফখর জামানের শতক এবং সাদ বেগ ও আরাফাত মিনহাসের শেষের ঝড় পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০০৮ সালের পর এটি পাকিস্তানের প্রথম ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা।

ম্যাচ শেষে শাহীন আফ্রিদি বোলারদের পরিকল্পনা এবং তরুণদের পারফরম্যান্সের প্রশংসা করেন। তিনি বলেন, ‘প্রথম তিন-চার ওভার শেষে আমরা ক্রস-সিম এবং বাউন্সার বাড়ানোর সিদ্ধান্ত নিই। জানতাম পরে রিভার্স সুইং পাওয়া যাবে।’

আফ্রিদি তরুণদের ইতিবাচক মানসিকতা নিয়ে আশাবাদী। তিনি উল্লেখ করেন, ‘তরুণদের পারফরম্যান্স সত্যিই নজরকাড়া ছিল। ফাইনালেও সাদ নিজের ওপর ঝুঁকি নিয়ে আক্রমণাত্মক খেলেছে।’

২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই শিরোপা জয়কে গুরুত্বপূর্ণ বলে মনে করেন আফ্রিদি। তিনি বলেন, ‘দীর্ঘ সময় পর এই ট্রফি জয় পুরো দলের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তি

১৮ বছর পর ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতলো পাকিস্তান

আপলোড সময় : ০৪:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬