ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এল ক্ল্যাসিকো ম্যাচের সময় স্পেনে ব্রাজিল তারকার বাসায় চুরি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২১০ Time View

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাওয়ের বাড়িতে চুরি হয়েছে। গত রোববার রাত ৯টা থেকে ১০টার মধ্যে, এল ক্ল্যাসিকো ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’র প্রতিবেদনের বরাত দিয়ে মার্কা জানায়, মিলিতাওয়ের লা মোরালেজার বাড়িতে চোরেরা হানা দেয়। ওই সময় ফুটবলারের আত্মীয়স্বজন নিচতলায় ম্যাচ দেখছিলেন।

চুরির ঘটনায় মিলিতাও ৫৩ হাজার ইউরো মূল্যের একটি রোলেক্স এবং প্রায় ১ লাখ ৭০ হাজার ইউরো মূল্যের একটি রিচার্ড মিল ঘড়ি নিখোঁজ পান। এছাড়া, তিনটি চ্যানেল হ্যান্ডব্যাগ, একটি কার্তিয়ের আংটি, ব্রেসলেট ও স্যুটকেসসহ মোট সাড়ে ৩ লাখ ইউরোর বেশি মূল্যের সম্পত্তি চুরি হয়েছে।

বাড়ির বাসিন্দারা বিষয়টি টের পাননি। পরে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি তল্লাশি করেন। তল্লাশির সময় মিলিতাওয়ের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তি

এল ক্ল্যাসিকো ম্যাচের সময় স্পেনে ব্রাজিল তারকার বাসায় চুরি

আপলোড সময় : ১২:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬