ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন, মুমিনুলের জায়গায় অমিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২১১ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। প্রথম টেস্টের দল থেকে একটি পরিবর্তন করা হয়েছে।

কনকাশনজনিত কারণে দ্বিতীয় টেস্টে অংশ নিতে পারছেন না মুমিনুল হক। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার অমিত হাসান।

শনিবার (৩১ অক্টোবর) বিসিবি দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে। নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়ের কনকাশন শনাক্ত হলে তাকে মাঠে ফেরার আগে অন্তত সাত দিন খেলা থেকে বিরত থাকতে হয়।

এ কারণে দ্বিতীয় টেস্টে মুমিনুলকে পাওয়া যাবে না। আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল হলো: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও অমিত হাসান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তি

দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন, মুমিনুলের জায়গায় অমিত

আপলোড সময় : ০২:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬