ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি জামায়াতের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২০৯ Time View

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনা মোতায়েনের দাবি জানিয়েছে। দলটি নির্বাচনি অনিয়মের অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করারও দাবি করেছে।

রবিবার (২৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

গোলাম পরওয়ার বলেন, জামায়াতের কেন্দ্রীয় একটি দল গত শনিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচনি পরিস্থিতি পরিদর্শন করেছে এবং নয়টি সুনির্দিষ্ট অভিযোগ লিখিতভাবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে দিয়েছে। তিনি অভিযোগের ভিত্তিতে স্থানীয়ভাবে কার্যকর ব্যবস্থা না নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সেনা মোতায়েনের দাবি জানিয়ে গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে যে, একটি মাত্র উপনির্বাচন হওয়ায় তিন গুণ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। তবে তিনি বলেন, বাহিনীর সংখ্যা বাড়ালেই হবে না, দায়িত্বে থাকা ব্যক্তিদের নিরপেক্ষতাও নিশ্চিত করতে হবে।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে বিএনপির মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চুয়েটে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে ফেরার ঘোষণা, আন্দোলন অব্যাহত থাকবে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি জামায়াতের

আপলোড সময় : ১২:২০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬