ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে হামলা না চালানোর আহ্বান আট দেশের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

ইরানের ওপর নতুন করে হামলা না চালিয়ে কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের আটটি দেশ। শুক্রবার (২৩ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত এক বৈঠকে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা যুক্তরাষ্ট্রকে নতুন সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানান।

বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও মিসরের প্রতিনিধিরা অংশ নেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, বৈঠকে অংশ নেওয়া কোনো দেশই ইরানে নতুন সামরিক হস্তক্ষেপ বা হামলার পক্ষে নয়। তিনি বলেন, এমন পদক্ষেপ উত্তেজনা বাড়িয়ে সংঘাত আরও ছড়িয়ে দিতে পারে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত বাড়লে জ্বালানি তেলের দামসহ বিভিন্ন জ্বালানিপণ্যের বাজারে গুরুতর প্রভাব পড়তে পারে। তাই দুই পক্ষকেই সর্বোচ্চ সংযম দেখাতে হবে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে উত্তেজনা কমানো জরুরি। তিনি উল্লেখ করেন, শুধু সামরিক শক্তি দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়।

এদিকে, তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম ব্যারাক জানান, ওয়াশিংটন চাইলে শনিবার বা রোববারের মধ্যেই ইরানে হামলা চালাতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমঝোতার জন্যও প্রস্তুত বলে দাবি করেন তিনি।

বৈঠকে গাজায় ইসরায়েলের যুদ্ধ, ইয়েমেনে সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, উপসাগরীয় অঞ্চলে চলমান সংকট বিশ্বের অন্যান্য অংশেও প্রভাব ফেলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হাসির নাটক ও কান্নার নাটক: দর্শকদের পছন্দের দ্বন্দ্ব

ইরানে হামলা না চালানোর আহ্বান আট দেশের

আপলোড সময় : ১২:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬