ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১০:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের অফিস স্টাফ পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা ও বিএনপির রাজনৈতিক পদে পদায়নের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে আবু হুরায়রা খালেদ রাশেদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে নাটোরের সিংড়া উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাটোরের পুলিশ সুপার শরিফুল হক সংবাদ সম্মেলনে জানান, রাশেদ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলার রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি ও সরকারি চাকরিজীবীদের সঙ্গে যোগাযোগ করে নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ হিসেবে পরিচয় দিচ্ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, রাশেদ ও তার সহযোগীরা সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করতেন। এ কাজে তারা হোয়াটসঅ্যাপের পাশাপাশি মোবাইল আর্থিক সেবা ব্যবহার করতেন।

গ্রেপ্তারের আগে রাশেদ ভুক্তভোগীদের কাছে রাজনৈতিক পদে পদায়নের জন্য ফরম পূরণের কথা বলে টাকা আদায় করেন। তার বিরুদ্ধে আগেও সাইবার অপরাধ ও প্রতারণার একাধিক মামলা রয়েছে।

নাটোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সিংড়া থানায় সাইবার সুরক্ষা আইন ও প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ প্রতারণার সঙ্গে জড়িত অন্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীর স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকাতে আনসার নিয়োগ, ভ্যানচালকের ওপর নির্যাতনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

আপলোড সময় : ০৩:১০:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬