ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের স্কুলে হামলায় এআইয়ের ভূমিকা নিয়ে নতুন তথ্য প্রকাশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

ইরানের মিনাব শহরের শাজারাহ তাইয়্যেবেহ প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক পরিচালক ডেভিড পেট্রাউস দাবি করেছেন, হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন একজন মানুষ, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধুমাত্র লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা করেছে। এই হামলায় অন্তত ১৫৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

পেট্রাউসের বক্তব্যে হামলার পেছনে এআইয়ের ভূমিকা নিয়ে আগের প্রতিবেদনের সঙ্গে ভিন্নতা দেখা গেছে। পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১২৩ শিশুর মৃত্যুর ঘটনায় এআইনির্ভর ‘কিল চেইন’ ব্যবস্থার ভূমিকা ছিল।

এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে বক্তব্য দেওয়ার সময় পেট্রাউস বলেন, ‘ট্রিগার টেনেছে মানুষ, সহায়তা করেছে এআই।’ তিনি সামরিক অভিযানে এআই ব্যবহারের সঠিকতা নিয়ে আলোচনা করেন এবং বলেন, ‘এআই নিজে সিদ্ধান্ত নেয়নি। একজন মানুষ সিদ্ধান্ত নিয়েছিলেন এবং লক্ষ্যবস্তু নির্ধারণে তাকে সহায়তা করেছিল এআই।’

সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানে যুদ্ধ শুরুর আগে দেশটির সামরিক সক্ষমতা পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। হামলার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সদস্যরা লক্ষ্যবস্তু শনাক্তে এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভর করেছিলেন।

শাজারাহ তাইয়্যেবেহ প্রাথমিক বিদ্যালয়টি প্রায় এক দশক আগে নির্মিত এবং এটি এমন একটি স্থানে অবস্থিত, যেখানে আগে আইআরজিসির একটি নৌ ইউনিটের স্থাপনা ছিল। কর্মকর্তাদের মতে, বিদ্যালয়টিকে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পালান্টির টেকনোলজিসের তৈরি এআইনির্ভর মেভেন ব্যবস্থা সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে কমান্ডারদের সহায়তা করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতকে ভোট দেওয়ার আফসোস করছেন অনেকেই: মীর শাহে আলম

ইরানের স্কুলে হামলায় এআইয়ের ভূমিকা নিয়ে নতুন তথ্য প্রকাশ

আপলোড সময় : ০৫:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬