বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরের আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার (১৮ অক্টোবর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টার মধ্যে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এ দিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (২১ অক্টোবর) এবং বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
অনলাইন ডেক্স 

























