ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাহিদ ইসলাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলার চরম অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী হলেও তাকে কোনো জবাবদিহির মুখোমুখি করা হচ্ছে না।

আজ সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর পূর্ব বাড্ডার শ্রী শ্রী নিমতলা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ দলের কেন্দ্রীয় ও মহানগর শাখার নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আজ মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলো। কিন্তু দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য যিনি প্রধানত দায়ী—সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো ধরনের জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। দেশবাসী এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন।’

তিনি ইশরাক হোসেনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের দাবি তুলে বলেন, ‘ইশরাক হোসেন স্পষ্ট ফৌজদারি অপরাধ করেছেন। আইন প্রয়োগকারী সংস্থাকে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।’

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, ‘সংবিধান সংশোধন কমিটির নামে সরকার এখনো এক ধরনের নাটক চালিয়ে যাচ্ছে। সচেতন জনগণ এই কমিটিকে ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। এসব মূলত জনগণের সঙ্গে এক নির্লজ্জ প্রহসন ছাড়া কিছুই নয়।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঝিকরগাছায় নসিমন চাপায় ভাই-বোনের মৃত্যু, আহত ৪

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাহিদ ইসলাম

আপলোড সময় : ১২:০০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬