ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মের নামে বৈষম্য কাম্য নয়: রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২১০ Time View

ধর্মকে কেন্দ্র করে কোনো ধরনের বিদ্বেষ, উসকানি, বৈষম্য বা সহিংসতা কাম্য নয় বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, সব ধর্মই মানুষকে ভালবাসতে শেখায় এবং শান্তির পথে চলার শিক্ষা দেয়।

সোমবার (১৯ অক্টোবর) রাজারবাগ বরদেশ্বরী কালীমাতা মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যদু চন্দ্র দাস, পঞ্চায়েত সভাপতি ঠাকুর দাস, সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে ধর্ম, বর্ণ বা জাতির প্রশ্ন ছিল না। সবার লক্ষ্য ছিল স্বাধীন বাংলাদেশ। তিনি উল্লেখ করেন, আজকের বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা জরুরি।

হাবিব বলেন, বিএনপি একটি ঐক্যের দল, যা মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। তিনি জানান, সরকার এবছর পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং পূজা মণ্ডপে সরকারি অনুদানের পরিমাণ ৫ কোটিতে উন্নীত করা হয়েছে।

তিনি আরও বলেন, এবছর রেকর্ড সংখ্যক প্রায় ৩৪ হাজার পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় ১৫০০টি বেশি। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পূজা মণ্ডপগুলোর শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে কাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা আটক

ধর্মের নামে বৈষম্য কাম্য নয়: রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

আপলোড সময় : ১২:৪০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬