পটুয়াখালীর কলাপাড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৭টি মন্দিরে প্রধানমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সংসদ সদস্যের নিজ বাসভবনে ১৭টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ উপহার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব নগদ টাকা ও শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
সভায় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহসভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমুখ।
সভায় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘এবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গতবারের চেয়ে কলাপাড়ায় পূজা মন্দির বেড়েছে। এতে প্রমাণ হয়েছে এ সরকারের আমলে সব ধর্মের মানুষের ধর্মীয় সহাবস্থান রয়েছে।’
তিনি আরও জানান, ‘প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কলাপাড়া উপজেলার ১৭টি মন্দিরে ১০ হাজার টাকা করে এক লাখ ৭০ হাজার টাকা ও ৩০০ পিস শাড়ি বিতরণ করা হয়েছে।’
অনলাইন ডেক্স 

























