বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদ্যাপিত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সহাবস্থান জরুরি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দীনেশ ত্রিবেদী জানান, এবার বাংলাদেশে দুর্গাপূজার উদ্যাপনে অংশ নিয়ে দুই দেশের সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পেয়েছেন।
হাইকমিশনার বলেন, ‘সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি। পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।’
এ সময় তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে অঞ্জলি দেন। দীনেশ ত্রিবেদী বাংলাদেশে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনলাইন ডেক্স 

























