ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিছানার উপর নামাজ পড়ার বিধান নিয়ে ইসলামিক স্কলারদের ব্যাখ্যা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

ইসলামে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য নামাজ ফরজ। পবিত্র কোরআনে আল্লাহ নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। সুরা ত্বহায় বলা হয়েছে, ‘আর তোমরা আমার স্মরণোদ্দেশ্যে নামাজ কায়েম করো।’

নামাজের গুরুত্ব সম্পর্কে আরও উল্লেখ রয়েছে সুরা বনি ইসরাঈলে, যেখানে বলা হয়েছে, ‘তুমি সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম কর এবং ফজরের নামাজ (কায়েম কর)।’ এছাড়া, সুরা আনকাবুতের আয়াতে উল্লেখ করা হয়েছে যে, নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।

নামাজ জামাতে আদায় করা পুরুষদের জন্য ওয়াজিব। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায়ের চেয়ে ২৭ গুণ বেশি সওয়াবের। তবে জামাত ছুটে গেলে একাকী নামাজ আদায় করা যায়।

অনেকে ঘরে নামাজ আদায় করতে গিয়ে বিছানাকে স্থান হিসেবে বেছে নেন। ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ ইউটিউবে এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে বলেন, বিছানায় নামাজ আদায়ের ক্ষেত্রে পবিত্রতা নিশ্চিত করা জরুরি। বিছানা পবিত্র হলে সেখানে নামাজ আদায়ে সমস্যা নেই।

তবে তিনি সতর্ক করেছেন যে, বিছানার তোশক নরম হলে রুকু-সিজদা করার সময় ভারসাম্য রক্ষা করতে অসুবিধা হলে বিছানায় নামাজ আদায় করা নিষিদ্ধ। অন্যথায়, বিছানার ওপর নামাজ আদায় করা সম্ভব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঝিকরগাছায় নসিমন চাপায় ভাই-বোনের মৃত্যু, আহত ৪

বিছানার উপর নামাজ পড়ার বিধান নিয়ে ইসলামিক স্কলারদের ব্যাখ্যা

আপলোড সময় : ০২:৪৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬