ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা-মদিনায় হামলার নিন্দা জানালেন মাওলানা আজহারী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছিদের হামলায় দুইজন বাংলাদেশী নিহত হয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া অন্যান্য দেশেরও হতাহত হয়েছেন অনেকে।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি হামলাকারীদের ভয়াবহ পরিণতির কথাও স্মরণ করিয়ে দেন।

মাওলানা আজহারী রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে লেখেন, ‘মক্কা ও মদিনা স্রেফ ভৌগলিক কোনো স্থান নয়— এই দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন।’

তিনি আরও উল্লেখ করেন, ‘পবিত্র এই ভূমিতে হামলা এবং নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক ও বেদনাদায়ক। নিশ্চয়, আল্লাহর কাছে যে ভূমি বিশেষ মর্যাদাপ্রাপ্ত, তার পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি ভয়াবহ।’

পোস্টের শেষে আল্লাহর কাছে দোয়া করে আজহারী লেখেন, ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর চিকিৎসক হাসপাতালে অসুস্থ ছাত্রদল নেতার স্বাস্থ্যের খোঁজ নিলেন

মক্কা-মদিনায় হামলার নিন্দা জানালেন মাওলানা আজহারী

আপলোড সময় : ০৭:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬