ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইনমন্ত্রী: আমার দলের কর্মীরা চাঁদাবাজির সাথে জড়িত নয়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমি অত্যন্ত গর্ব করে বলতে পারি, আমার দলীয় কোনো কর্মী কোনো প্রকার চাঁদাবাজির সাথে জড়িত নয়।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টায় ঝিনাইদহের শৈলকূপায় উপজেলা দোকান মালিক সমিতি এবং অটো-ইজিবাইক ও সিএনজি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শৈলকূপা উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু। এতে বক্তব্য দেন মেহেদী হাসান সবুজ, আবুল কালাম আজাদ, সাইদুর রহমান ও জাকির হোসেন মোল্লাসহ অন্যরা।

সভায় স্থানীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। উপস্থিত ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা আটক

আইনমন্ত্রী: আমার দলের কর্মীরা চাঁদাবাজির সাথে জড়িত নয়

আপলোড সময় : ০৩:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬