ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের নিন্দা, চিফ হুইপের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বললেন এহসানুল মাহবুব জুবায়ের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির বক্তব্যের নিন্দা জানিয়েছে। তিনি গত ১৫ অক্টোবর বিএনপির এক কর্মীসভায় বলেন, দলীয় প্রার্থী নির্বাচনে জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে উন্নয়নকাজ করবেন না।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এই মন্তব্য করেন। তিনি বলেন, চিফ হুইপের বক্তব্য মহান জাতীয় সংসদের সদস্য হিসেবে নেওয়া শপথের সঙ্গে সাংঘর্ষিক এবং দায়িত্বজ্ঞানহীন।

জুবায়ের বলেন, নূরুল ইসলাম মনি তার বক্তব্যে উল্লেখ করেন, দলীয় প্রার্থী জয়ী না হলে স্থানীয় জনগণ উন্নয়নকাজের জন্য তার কাছে আসতে পারবেন না। তিনি এই বক্তব্যকে স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন এবং জনগণের ভোটাধিকার প্রয়োগে ভীতি সঞ্চারের চেষ্টা হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের এমপি ও মন্ত্রীদের বক্তব্য অতীতের ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর মতো, যা দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করছে। তিনি সংশ্লিষ্টদের এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

জামায়াতের নিন্দা, চিফ হুইপের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বললেন এহসানুল মাহবুব জুবায়ের

আপলোড সময় : ০২:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬