ঢাকা ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি পূরণ না হওয়ায় সাজেকে সড়ক অবরোধ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

রাঙামাটির সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন জ্বালানো হয়।

অবরোধকারীরা জানায়, ৪৮ ঘণ্টার মধ্যে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার ৩ দফা দাবি পূরণে ব্যর্থ হওয়ায় এবং পূর্বের শর্ত ভঙ্গ করায় তারা আবারও সড়ক অবরোধ করছে।

এদিকে, পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা লোকসানে পড়েছেন এবং খাত সংশ্লিষ্ট শত শত শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

পূর্বে, গত রোববার অনিদিষ্টকালের জন্য সড়ক অবরোধ ডেকে প্রায় সাড়ে ১১ ঘণ্টার পর প্রশাসনের প্রতিশ্রুতিতে অবরোধ তুলে নেওয়া হয়েছিল।

অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মরদেহবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যান এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আইএমএফের কাছ থেকে ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

দাবি পূরণ না হওয়ায় সাজেকে সড়ক অবরোধ

আপলোড সময় : ১২:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬