ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে স্বামী খুন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

সিলেট নগরের কাস্টঘর এলাকায় স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটে গতকাল রোববার রাতে।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত হৃদয় কুমার হরিজন সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন এবং তিনি কাস্টঘর এলাকার বাসিন্দা। নিহতের পরিবার জানায়, স্ত্রী পিংকি রানীর ছবি তোলার প্রতিবাদ করায় আমিন নামের এক ব্যক্তি তার সহযোগীদের নিয়ে হৃদয়কে হত্যা করেছে। হৃদয়ের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আমিন পিংকি রানীর ছবি তুলছিলেন। প্রতিবাদ করায় হৃদয়ের সঙ্গে আমিনের কথা-কাটাকাটি হয়। এরপর আমিন মুঠোফোনে আরও কয়েকজনকে ডেকে এনে হৃদয়কে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই অজয় কুমার হরিজন অভিযোগ করেছেন, ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় আমিনসহ কয়েকজন মিলে তার ভাইকে হত্যা করেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে স্বামী খুন

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে স্বামী খুন

আপলোড সময় : ০১:০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬