ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা মানব গুহ বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের নামে একটি ভুয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন।
গুহের পোস্টে দাবি করা হয়েছে যে, সারজিস আলম “ভারতীয় ককরোচ পার্টির চেয়ারম্যান দিকনির্দেশনা চেয়ে আমাকে ফোন দিয়েছিলো। এই আন্দোলন কিভাবে চালাবে সেটা তাকে বিস্তারিত বুঝিয়ে দিয়েছি।” তবে অনুসন্ধানে জানা যায়, সারজিস আলম এমন কোনো মন্তব্য করেননি।
প্রকৃতপক্ষে, আলোচিত মন্তব্যটি প্রথমে একটি সার্কাজম পেজ থেকে প্রচার করা হয়েছে, যা পরে মানব গুহ পোস্ট করেছেন। সারজিস আলমের বক্তব্য প্রকাশ্যে হলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো, কিন্তু এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
সারজিস আলমের ফেসবুক পেজ এবং অ্যাকাউন্টেও এই বিষয়ে কোনো তথ্য নেই। ‘Gupto TV’ নামে একটি ফেসবুক পেজ থেকে গত ১০ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রথম পোস্টটি প্রকাশিত হয়, তবে এতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
বিশ্লেষণে দেখা যায়, Gupto TV একটি সার্কাজম পেজ, ফলে সারজিস আলমের নামের সঙ্গে যুক্ত মন্তব্যটি ভুয়া।
অনলাইন ডেক্স 
























