বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, ফ্যাসিবাদী আমলে দেশে লুটপাট, চাঁদাবাজি এবং মানুষের সম্পদ দখলের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, বিএনপি সেই ধারায় বিশ্বাস করে না। তিনি বলেন, বিএনপির রাজনীতি হলো শান্তি, স্থিতিশীলতা এবং আইনের শাসনের রাজনীতি।
তিনি সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এস এম হান্নান শাহের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। রিজভী বলেন, পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা দেশের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা করছে।
রিজভী বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা ‘ঘুমহীন প্রহরীর’ মতো সজাগ রয়েছে। তিনি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে বিপন্ন করতে চক্রান্তের কথা উল্লেখ করেন।
দুর্গাপূজার প্রসঙ্গে তিনি বলেন, পরাজিত শক্তি পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করবে। তবে বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রতিটি পূজা মণ্ডপে নজরদারি রাখবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে।
রিজভী দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ১৭ বছরের সংগ্রাম ও ত্যাগের পর অর্জিত রাজনৈতিক পরিস্থিতিতে পদ-পদবির লোভ ত্যাগ করতে হবে। তিনি বলেন, বিএনপির আদর্শ বিকিয়ে দেওয়া যাবে না।
অনলাইন ডেক্স 
























