ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৪ অক্টোবর) সকালে নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন। সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে তিনি এই পরীক্ষাগারটি পরিদর্শন করেন।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরের নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারের ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া দেখেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে পরীক্ষাগারটির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

কর্মকর্তারা জানান, দেশের ৬৪টি জেলায় ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্তমানে আটটি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কার্যক্রম চলছে। খাদ্য নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ পরীক্ষাগারগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও জনপ্রশাসনসচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আদালত প্রাঙ্গনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন

আপলোড সময় : ১২:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬