সৌদি আরবে সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনতে সৌদি সরকারের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামলায় আহত বাংলাদেশিদের চিকিৎসা ও সেবা দেওয়ার জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি হামলার ঘটনায় সৌদি সরকারের প্রতি বাংলাদেশের সংহতি জানান এবং প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন।
বৈঠকে শামা ওবায়েদ ইসলাম উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া উচিত।
সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশকে কঠিন সময়ে সংহতি ও সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জানান। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও আলোচনা হয়।
অনলাইন ডেক্স 






















