ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের প্রথম বহুজাতিক বিমান মহড়ায় অংশগ্রহণ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

ভারতীয় বিমানবাহিনীর আয়োজনে অনুষ্ঠিত বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি-২৬’-এ প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। এই মহড়া ভারতের রাজস্থানের যোধপুর বিমানঘাঁটিতে ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিমানবাহিনীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ বিভিন্ন দেশের বিমানবাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছে। পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ অভিযানে সক্ষমতা বৃদ্ধির সুযোগও তৈরি হয়েছে।

মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর ১৯ সদস্যের একটি দল অংশ নেয়, যার মধ্যে পাইলট ও কারিগরি সদস্যরা ছিলেন। এছাড়া, দুজন সদস্য পর্যবেক্ষক হিসেবে অংশ নেন।

মহড়ায় বাংলাদেশ ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করে। মোট আটটি দেশের বিমান ও আকাশযান এ মহড়ায় যুক্ত ছিল, এবং ৩২টি দেশের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

মহড়ায় প্রথমে ছোট পরিসরের বিমান অভিযান পরিচালনা করা হয়, পরে তা বড় পরিসরের অভিযানে রূপ নেয়। অংশগ্রহণকারী বিমানবাহিনীগুলোকে প্রতিকূল আকাশসীমায় জটিল অভিযান পরিকল্পনা ও পরিচালনার অনুশীলন করতে হয়।

মহড়ার পাশাপাশি অংশগ্রহণকারীরা বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেন এবং ভারতের প্রতিরক্ষা শিল্প পরিদর্শন করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে চরমোনাই পীরের অভ্যর্থনা জানালেন দারুল উলুম নেতারা

বাংলাদেশের প্রথম বহুজাতিক বিমান মহড়ায় অংশগ্রহণ

আপলোড সময় : ০১:০০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬