ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৪:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামে বাড়ির পাশের একটি পুকুরপাড়ের মাচা থেকে সবুজ মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকালে স্থানীয় প্রতিবেশীরা পুকুরপাড়ের মাচায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। নিহত সবুজ মিয়া উজিলাব গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

নিহতের স্বজন ও পরিবারের সদস্যদের দাবি, সবুজ নিয়মিত মোবাইলে জুয়া খেলায় আসক্ত ছিলেন এবং এলাকার কিছু বখাটে যুবকের সঙ্গে তার মেলামেশা ছিল। গত রোববার রাতে নিজ বাসায় নৈশভোজ শেষে তিনি বাইরে বের হন, কিন্তু রাতে আর ঘরে ফেরেননি। পরদিন সকালে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে স্বজনেরা গিয়ে সবুজের মরদেহ শনাক্ত করেন।

নিহতের পরিবার অভিযোগ করছে যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং ওই বখাটে যুবকেরা মিলে তাকে হত্যা করেছে। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, খবর পেয়ে পুকুরপাড়ে বিশ্রাম নেওয়ার জন্য তৈরি করা একটি বাঁশের মাচা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত ও পুলিশি তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে স্বামী খুন

গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আপলোড সময় : ০১:৪৪:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬