ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাজিরায় পদ্মা নদীতে ইলিশ শিকার, ১৫ জেলে আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৫ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পৃথক দুটি অভিযানে তিনটি ইঞ্জিনচালিত ট্রলার, প্রায় ৭ হাজার মিটার সাধারণ জাল এবং ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

মাঝিরঘাট নৌ পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহল ও অভিযান চালানো হয়। অভিযানে ১৩ জেলেকে হাতেনাতে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত তিনটি ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত ট্রলারগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, নৌ পুলিশ, উপজেলা মৎস্য দপ্তর এবং সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত আরেকটি অভিযানে দুই জেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং জব্দ করা ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার বিশ্বাস জানান, আটক ১৩ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে স্বামী খুন

জাজিরায় পদ্মা নদীতে ইলিশ শিকার, ১৫ জেলে আটক

আপলোড সময় : ১২:৫০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬