ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পত্তি নিয়ে ভাইবোনের বিরোধে বাবার মরদেহ দাফন সাত ঘণ্টা বিলম্বিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

গাইবান্ধার সাদুল্লাপুরে ভাই ও বোনের সম্পত্তি নিয়ে বিরোধের কারণে বাবার মরদেহ সাত ঘণ্টা পর দাফন করা হয়েছে। স্থানীয়ভাবে সমঝোতার পর মৃত্যুর প্রায় ২৯ ঘণ্টা এবং নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পর সোমবার বিকেল পাঁচটার দিকে তার দাফন সম্পন্ন হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম নাজির উদ্দিন ব্যাপারী, বয়স ৭০ বছর। তিনি উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালিদহ বকশীগঞ্জ গ্রামের বাসিন্দা ছিলেন। রোববার দুপুরে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তার দুই সন্তান ইদ্রিস আলী ও হালিমা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় জানাজা ও দাফনের সময় নির্ধারণ করে এলাকায় মাইকিং করা হয়েছিল। তবে দাফনের প্রস্তুতির সময় সম্পত্তির বণ্টন নিয়ে আপত্তি জানান হালিমা। এ নিয়ে স্থানীয়ভাবে সালিস বসে, যেখানে তাকে দেড় লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাইবোনের বিরোধ মীমাংসার পর তাদের বাবাকে দাফন করা হয়েছে।

হালিমা বেগমের অভিযোগ, বাবার অসুস্থতার সুযোগ নিয়ে তার ভাই ইদ্রিস আলী সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছেন। তিনি দাবি করেন, এতে পৈতৃক সম্পত্তিতে তার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত হয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে ইদ্রিস আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক রেজাউল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং পরে গ্রামের লোকজনের উদ্যোগে ভাইবোনের মধ্যে সমঝোতা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে স্বামী খুন

সম্পত্তি নিয়ে ভাইবোনের বিরোধে বাবার মরদেহ দাফন সাত ঘণ্টা বিলম্বিত

আপলোড সময় : ১২:৩৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬