ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকবাজারের মনজুর খান প্লাজায় আগুন নিয়ন্ত্রণে আসেনি ৭ ঘণ্টায়ও

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের ষষ্ঠ তলায় লাগা আগুন সাত ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা সরু গলি, তীব্র ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে সমস্যায় পড়ছেন।

সোমবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে। ভবনটির ষষ্ঠ তলায় বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে, যা তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে সময় লাগছে।

এর আগে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান হোসেন জানান, সরু গলির কারণে বড় গাড়িগুলো ঘটনাস্থলে প্রবেশ করতে পারছে না। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে ইউনিটের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা। প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।

এ ঘটনায় আগুন লাগার কারণ, হতাহত হওয়ার সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। গত বছরের ডিসেম্বরে একই এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে স্বামী খুন

চকবাজারের মনজুর খান প্লাজায় আগুন নিয়ন্ত্রণে আসেনি ৭ ঘণ্টায়ও

আপলোড সময় : ১২:১৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬