অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নীল রঙের পোশাকে নতুন ছবি শেয়ার করেছেন, যা ফের আলোচনার জন্ম দিয়েছে। ছবিগুলো প্রকাশের পর ভক্তরা তার চেহারা, চোখের চাহনি ও সাজ নিয়ে প্রশংসা করছেন।
ছবিগুলোতে জয়া আহসানকে নীল পোশাকে ক্যামেরার সামনে দেখা গেছে। নীলের আবেশে তোলা এসব ছবিতে তার চোখের চাহনি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। অনেকেই তার চিরতরুণ সৌন্দর্য নিয়ে মন্তব্য করেছেন।
ছবির ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’ তার পোস্টের মন্তব্যঘরে ভক্তদের নানা প্রশংসাসূচক মন্তব্য দেখা যায়।
ভক্তদের মধ্যে রুবেল লিখেছেন, ‘আমি ছোটবেলা যেমন দেখছি এখনো ঐরকম দিখি।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘নীলটা আপনার ওপর যতটা সুন্দর, তার চেয়েও সুন্দর আপনার mood।’
বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করা জয়া আহসান কলকাতার চলচ্চিত্রেও শক্ত অবস্থান তৈরি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও কাজের মুহূর্ত ভাগ করে নেন তিনি, যা ভক্তদের মধ্যে আলোচনা সৃষ্টি করে।
অনলাইন ডেক্স 
























