বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন। অনলাইনে আবেদন শুরু হবে ১৩ অক্টোবর ২০২৬ থেকে এবং শেষ হবে ৩০ অক্টোবর বিকাল ৫টায়।
শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ পুলিশের আনুষ্ঠানিক মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। তবে, কতজন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি। প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে (https://police.teletalk.com.bd/) গিয়ে আবেদন করতে হবে।
আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। প্রার্থীদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে পুরুষ ও নারী প্রার্থীদের জন্য উচ্চতার পৃথক শর্ত রয়েছে। সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের জন্য সাধারণ কোটায় ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
পুলিশ সদর দপ্তর মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে। আবেদনপত্রে ভুল তথ্য দিলে প্রার্থিতা বাতিল হতে পারে এবং নিয়োগ পাওয়ার পরও তথ্য অসত্য প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
অনলাইন ডেক্স 
























