ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এল ক্লাসিকোর রেফারি নিয়ে রিয়াল শিবিরে স্বস্তি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২০৯ Time View

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার এল ক্লাসিকো ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আগামী ২৫ অক্টোবর রোববার স্পটিফাই ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে রেফারি হিসেবে আলেহান্দ্রো এরনান্দেসের নাম শোনা গেলেও, নতুন তথ্য অনুযায়ী, বিষয়টি সঠিক নয়।

স্প্যানিশ রেডিও চ্যানেল ‘রেডিও মার্কা’ এর আগে জানিয়েছিল যে, এরনান্দেস এই ম্যাচ পরিচালনা করবেন। তবে রেফারিং বিশ্লেষণে বিশেষায়িত অ্যাকাউন্ট ‘আর্কাইভ ভিএআর’ এই তথ্য নাকচ করে দিয়েছে। তারা দাবি করেছে, ক্লাসিকোর জন্য এরনান্দেসকে বিবেচনায় নেওয়া হয়নি এবং রেফারি নিয়োগের আনুষ্ঠানিক বৈঠকও হয়নি।

এদিকে, কাতালান দৈনিক ‘স্পোর্ট’ জানিয়েছে, স্প্যানিশ ফুটবল ফেডারেশন নতুন নীতি গ্রহণ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে রেফারির নাম প্রকাশ করা হবে।

এরনান্দেসের ক্লাসিকো পরিচালনার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর রিয়াল মাদ্রিদ সমর্থক ও গণমাধ্যমে ক্ষোভ দেখা দিয়েছে। তিনি ক্যারিয়ারে ৬টি এল ক্লাসিকো পরিচালনা করেছেন, যার মধ্যে বার্সেলোনা ৩টি, রিয়াল মাদ্রিদ ১টি এবং ২টি ড্র হয়েছে।

স্প্যানিশ পত্রিকা ‘স্পোর্ট’ উল্লেখ করেছে, রিয়াল মাদ্রিদ শিবিরের অভিযোগ সত্ত্বেও বিতর্কিত সিদ্ধান্তগুলোর সমীকরণ উভয় দলের জন্যই ভারসাম্যপূর্ণ ছিল। এর আগে বিভিন্ন ক্লাসিকোতে এরনান্দেসের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশের চেয়ে উন্নত: বাণিজ্যমন্ত্রী

এল ক্লাসিকোর রেফারি নিয়ে রিয়াল শিবিরে স্বস্তি

আপলোড সময় : ১২:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬