ঝিনাইদহের মিশন আচার্য, যিনি স্থায়ী বসতভিটা না থাকার কারণে চাকরি পেতে জটিলতায় পড়েছিলেন, তার মায়ের হাতে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আজ (বুধবার) সকালে ঝিনাইদহ পৌর শহরের কলাবাগান পাড়ায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই নিয়োগপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামানসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা মিশন আচার্যের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রসঙ্গত, মিশন আচার্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশপ্রাপ্ত হলেও স্থায়ী বসতভিটা না থাকার কারণে নিয়োগপত্র পেতে সমস্যায় পড়েছিলেন।
অনলাইন ডেক্স 
























