ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেকাব পরা এক শিক্ষার্থীকে কটাক্ষ করার প্রতিবাদে ক্লাস বর্জন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব বুধবার এক ছাত্রীকে নেকাব পরায় ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করেন। শিক্ষার্থীরা বলছেন, সভ্য সমাজে শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।
বৃহস্পতিবার দুপুর থেকে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। এ ঘটনায় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
হেনস্তার অভিযোগে শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রক্টর বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার বিভাগের মাস্টার্সের ক্লাসে নেকাব পরে আসায় ওই ছাত্রীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেন অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব। শিক্ষকের আশঙ্কা ছিল যে নেকাব পরা ওই ছাত্রী তাকে আক্রমণ করতে পারেন।
ঘটনার পর নেকাব পরা ওই ছাত্রী ক্লাস থেকে বের হয়ে যান এবং পরে অধিকাংশ শিক্ষার্থীও ক্লাস বর্জন করে প্রতিবাদ জানান। শিক্ষার্থীরা জানান, ক্লাসের শুরুতে শিক্ষক শিক্ষার্থীদের আর্থিক অবস্থা ও পোশাক নিয়ে মন্তব্য করেন এবং একপর্যায়ে নেকাব পরা ওই ছাত্রীকে পেছনে বসতে বলেন।
অনলাইন ডেক্স 

























