যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা সর্মি (৪৪) মুক্তি দাবি করেছেন কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম।
সোমবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে তিনি এই দাবি জানান। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, শারমিন সুলতানা সর্মির দুই সন্তান প্রতিবন্ধী এবং তাকেই তাদের দেখভাল করতে হয়। তাই মানবিক দিক বিবেচনা করে তার মুক্তি দাবি করেন তিনি।
গত শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় শারমিন সুলতানা সর্মিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অনলাইন ডেক্স 

























