ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দর দক্ষিণ এশিয়ার সেরা ১০ এ নেই, প্রশ্ন সাদিক কায়েমের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

দক্ষিণ এশিয়ার সেরা ১০ বিমানবন্দরের তালিকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্থান না পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর একটি দেশের সক্ষমতা ও ব্যবস্থাপনার প্রতিচ্ছবি।

সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের স্কাইট্র্যাক্স র‌্যাংকিংয়ে শাহজালাল বিমানবন্দর সাউথ এশিয়া অঞ্চলের শীর্ষ ১০ বিমানবন্দরের তালিকায় স্থান পায়নি। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাদিক কায়েম।

তিনি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানান। আখতারুজ্জামান প্রবাসীদের ভোগান্তির বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সাদিক কায়েম সরকারের নীতির সমালোচনা করে বলেন, প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ তাদের জন্য সঠিক সেবা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। তিনি প্রশ্ন করেন, একটি আন্তর্জাতিক বিমানবন্দরের সাধারণ ব্যবস্থাপনা পরিচালনা করতে না পারলে সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি সরকারের দ্বিমুখী আচরণের সমালোচনা করে বলেন, নাগরিক অধিকারের পক্ষে সোচ্চার কণ্ঠ দমন করতে সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে নতুন বই ও ইউনিফর্ম বিতরণের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

শাহজালাল বিমানবন্দর দক্ষিণ এশিয়ার সেরা ১০ এ নেই, প্রশ্ন সাদিক কায়েমের

আপলোড সময় : ০৬:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬