ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের বিমানবন্দরে হামলা, তিনজন আহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০৮ Time View

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জাজান ও নাজরান আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার রাতে দুটি হামলার ঘটনা ঘটেছে। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানিয়েছে, হামলায় তিনজন সামান্য আহত হয়েছেন এবং বিমানবন্দর স্থাপনায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

জিএসিএ’র তথ্যানুযায়ী, হামলার লক্ষ্য ছিল জাজানের কিং আবদুল্লাহ বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নাজরান আন্তর্জাতিক বিমানবন্দর। হামলার পর জরুরিসেবা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করা হচ্ছে।

সৌদি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও বিমানবন্দরকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত বিবৃতিতে হামলার জন্য কোনো পক্ষকে সরাসরি দায়ী করা হয়নি। তবে একই সময়ে ইয়েমেনের হুতি আন্দোলন সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

হুতিদের দাবি অনুযায়ী, জাজান ও নাজরানের পাশাপাশি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর এবং কয়েকটি সামরিক অবস্থানও হামলার লক্ষ্য ছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই হামলা ঘটেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে পুত্রবধূর আঘাতে বৃদ্ধার মৃত্যু, হত্যা মামলা দায়ের

সৌদি আরবের বিমানবন্দরে হামলা, তিনজন আহত

আপলোড সময় : ০৩:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬