কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমান সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ সংশোধন কমিটি হিসেবে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, সংস্কারের জন্য দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করা অনেককে পদ, চেয়ার কিংবা মন্ত্রণালয়ের লোভ দেখিয়ে নিজেদের পক্ষে নেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। হাসনাত বলেন, যারা দীর্ঘকাল ধরে বিভিন্ন লড়াই-সংগ্রাম করেছেন, তাদেরকে পদ বা মন্ত্রণালয়ের লোভ দেখিয়ে কিনে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গণভোটের ফলাফলে দেখা গেছে, সংশ্লিষ্টরা একটি অংশ মেনে নিয়েছে, অন্যটি মানেনি। এভাবে চলতে চলতে সরকার ইতোমধ্যে মানুষের আস্থা হারিয়েছে। সরকার যে মানুষের কথা রাখে না, তা পরিষ্কার।
হাসনাত প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বলেন, বগুড়ার আলুর বাজার ও উৎপাদন খরচ নিয়ে তার পুরোনো বক্তব্য স্মরণ করা প্রয়োজন। তিনি দাবি করেন, কৃষকদের উৎপাদন খরচের চেয়ে কম দামে আলু বিক্রি করতে হচ্ছে।
তিনি নতুন কোনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন এবং বলেন, জনগণের ম্যান্ডেট বা রায় আগে বাস্তবায়ন করতে হবে। সরকারের প্রতি আস্থার সংকট আরও বাড়বে যদি প্রথম কাজটি সম্পন্ন না করা হয়।
অনলাইন ডেক্স 
























