ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী, ১৫১ শয্যার হাসপাতাল করার ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ শনিবার (৩ অক্টোবর) চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন। এসময় তিনি হাসপাতালটিকে ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের ঘোষণা দেন। মন্ত্রী বলেন, ‘আমাকে প্রধানমন্ত্রী পাঠিয়েছেন, আমি খালি হাতে আসিনি।’

বেলা ১২টার দিকে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রীকে জানায়, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বৃহত্তর এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র। এখানে পটিয়ার প্রায় ৭ লাখ মানুষের পাশাপাশি চারটি প্রতিবেশী উপজেলার প্রায় ৪ লাখ মানুষ চিকিৎসাসেবা নেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন বহির্বিভাগে এক হাজারের বেশি রোগী চিকিৎসা নেন এবং ১০০ থেকে ১৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রীর কাছে জনবলসহ বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১৫ দিনের মধ্যে ১৫১ শয্যায় উন্নীতকরণের টেন্ডার কার্যক্রম শুরু হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং যেখানে হাসপাতাল নেই, সেখানে নতুন হাসপাতাল নির্মাণ করা হবে।

মন্ত্রী ভর্তি রোগীদের রক্ত পরীক্ষা হাসপাতাল থেকেই করার ব্যবস্থা এবং রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি হাসপাতালের খাবারের মান উন্নত করারও নির্দেশনা দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে নতুন বই ও ইউনিফর্ম বিতরণের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী, ১৫১ শয্যার হাসপাতাল করার ঘোষণা

আপলোড সময় : ০৫:৪৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬