জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেক্ষাপটে নিউইয়র্কে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প একটি বিশেষ বৈঠকের আয়োজন করেন। এই বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন।
মেলানিয়া ট্রাম্প তার নতুন বৈশ্বিক উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উন্মোচন করেন, যার মূল লক্ষ্য হলো শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং সুবিধাবঞ্চিত শিশুদের সম্ভাবনাকে কাজে লাগানো।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। মেলানিয়া ট্রাম্প তাকে স্বাগত জানান এবং দুজনে কুশল বিনিময় করেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে ওই মুহূর্তের একটি ছবি প্রকাশ করা হয়েছে।
মেলানিয়া ট্রাম্প বলেন, সমৃদ্ধ ও নিরাপদ বিশ্ব গড়তে হলে শিশুদের ভবিষ্যৎ সুন্দর করার কোনো বিকল্প নেই। তিনি ফার্স্ট লেডিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান, যাতে বিশ্বের প্রতিটি কোণে শিশুরা তাদের মেধা ও সম্ভাবনা বিকাশের সুযোগ পায়।
মার্কিন ফার্স্ট লেডির এই উদ্যোগ ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে প্রশংসা পাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ইতিবাচক আলোচনা চলছে।
অনলাইন ডেক্স 























