ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে মাটি কাটার অভিযোগে এমপির ফোনে ফাঁড়ির ইনচার্জের সতর্কতা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

নারায়ণগঞ্জের বক্তাবলী ফাঁড়ির ইনচার্জ এ কে এম আমিনুল হককে ফোন করে মাটি কাটার বিষয়ে সতর্ক করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার বক্তাবলীতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ শোনার পর তিনি এই ফোন করেন।

ফোনালাপে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, “আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ। আপনি মাটি কাটার কমিশন খান। আপনি যদি মাটি কাটার কমিশন না খেয়ে থাকেন, তাহলে মাটি যেন না কাটে সেটা প্রমাণ করেন।” এমপি আরও উল্লেখ করেন, “বক্তাবলীর প্রত্যেকটি লোক নদী পারাপারের সময় মাটি কাটা দেখতে পায়, অথচ আপনি দেখতে পান না।”

এ সময় ইনচার্জ আমিনুল হক সংসদ সদস্যকে আশ্বস্ত করেন যে, মাটি কাটার কোনো বিষয় থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এমপি বলেন, “শেষ পর্যন্ত ঠিক আছে, দেখতে চাই।”

জানা গেছে, মঙ্গলবার বিকেলে সংসদ সদস্য বক্তাবলীতে গিয়ে স্থানীয়দের কাছ থেকে নদী ও আশপাশের এলাকায় মাটি কাটার অভিযোগ শোনেন। পরে তিনি ইনচার্জ আমিনুল হককে ফোন করেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে ইনচার্জ আমিনুল হক বলেন, “আমি নদীতে গিয়ে মাটি কাটার কোনো বিষয় দেখতে পাইনি। এমন কোনো বিষয় ঘটলে আমরা কঠোর ব্যবস্থা নিব।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিরোধী দলের জন্য সংবিধান সংশোধনে ছাড়ের সুযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে মাটি কাটার অভিযোগে এমপির ফোনে ফাঁড়ির ইনচার্জের সতর্কতা

আপলোড সময় : ১২:০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬