গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদ স্থগিত করা হয়েছে। সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয়েছে, সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এমদাদুল হক মোল্লার পদের দায়িত্ব আপাতত স্থগিত করা হয়েছে।
পত্রে আরও বলা হয়েছে, দলের সুনাম অক্ষুণ্ণ রাখা এবং শৃঙ্খলা রক্ষার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এমদাদুল হক মোল্লাকে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি পরিচয়ে কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব কাজী আবুল খায়ের বলেন, ‘সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত করা হয়েছে।’
অনলাইন ডেক্স 






















