ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

ঢাকার সাভারে ৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো: রায়হান ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। পুলিশের দাবি, রায়হান একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, ২ অক্টোবর রাত ১টা ৫ মিনিটে সাভার মডেল থানার জোরপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ৪০০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। অভিযানের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম, যিনি এসআই শেখ মো: মাসুদ আল মামুনসহ সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে জোরপুল এলাকায় অভিযান চালান।

গ্রেপ্তার রায়হান ইসলামের বাড়ি নাটোরের লালপুর থানার নবীরপাড়া এলাকায়। বর্তমানে তিনি ঢাকার শেরেবাংলা নগর থানার ২৬৮/২ পশ্চিম আগারগাঁও এলাকায় বসবাস করেন।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রায়হানের বিরুদ্ধে আগে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সিঙ্গাপুর থেকে এলএনজির নতুন কার্গো, খালাস শুরু

সাভারে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড সময় : ০২:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬