গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে তার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। তবে ফেসবুক লাইভে এসে ওই কলেজছাত্রী জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় ছাত্রদল নেতার সঙ্গে ঘর ছেড়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে কলেজছাত্রী ও ছাত্রদল নেতা রিজভী ফেসবুক লাইভে এসে তাদের সম্পর্কের বিষয়ে বিস্তারিত জানান। রিজভী বলেন, ‘দুইদিন যাবৎ আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। গত জুলাই মাসের ২২ তারিখ আমরা ভালোবেসে বিয়ে করি। আমরা দুইজনই প্রাপ্তবয়স্ক।’
কলেজছাত্রী লাইভে বলেন, ‘আমার বয়স সাড়ে ১৯ বছর। আমি নিজ ইচ্ছায় আমার হাজবেন্ডকে ভালোবেসে এসেছি। এখানে অপহরণের কোনো ঘটনা ঘটেনি।’ তিনি অভিযোগ করেন যে, তার পরিবার তাকে জোর করে স্বামীর কাছ থেকে আলাদা করার চেষ্টা করেছে।
এদিকে, গত ২৮ সেপ্টেম্বর কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে তার পরিবার রিজভীসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্তসহ নানা অভিযোগ আনা হয়েছে। এর পর গাজীপুর জেলা ছাত্রদল রিজভীকে বহিষ্কার করে।
এ ঘটনার প্রেক্ষিতে বুধবার রাতে কলেজছাত্রী ও রিজভী ফেসবুক লাইভে এসে তাদের অবস্থান পরিষ্কার করেন।
অনলাইন ডেক্স 






















