স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবল ক্লাব এলদেনসের মালিকানা অর্জন করেছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার (১ অক্টোবর) ক্লাবটি আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘ক্লাব দেপোর্তিভো এলদেনসে আনুষ্ঠানিকভাবে লিও মেসির মাধ্যমে ক্লাবটি অধিগ্রহণের ঘোষণা দিচ্ছে। এর মাধ্যমে ক্লাবটির ১০০ বছরেরও বেশি পুরোনো ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।’
ক্লাবটি আরও জানায়, ‘ক্রীড়া ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সিডি এলদেনসের মালিক হিসেবে আগমন ক্লাবটির ক্রীড়াগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদী প্রকল্পের সূচনা করেছে।’
এলদেনসে বর্তমানে কলম্বিয়ান ইনভেস্টমেন্ট গ্রুপ গ্রুপো টিএইচ-এর মালিকানাধীন। চুক্তিটি স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এলদেনসে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে তিনি কর্নেলারও মালিকানা কিনেছিলেন। এলদেনসে ১৯২১ সালে প্রতিষ্ঠিত এবং ২০২৩ সালে তারা দ্বিতীয় বিভাগে উন্নীত হয়।
অনলাইন ডেক্স 























