ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার নিন্দা পাকিস্তানের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

সৌদি আরবের মদিনায় তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। হামলাটিকে ‘গুরুতর উসকানি’ হিসেবে উল্লেখ করে দেশটি বলেছে, মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খবর আল জাজিরার।

শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই পবিত্র মসজিদের পবিত্রতা এবং মুসল্লি ও হজযাত্রীদের নিরাপত্তা সব পরিস্থিতিতেই সম্মান করতে হবে।’

বিবৃতিতে এ ধরনের ‘বেপরোয়া কর্মকাণ্ড’ অবিলম্বে ও নিঃশর্তভাবে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। পাকিস্তানের মতে, এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করে।

মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলার জন্য সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের দায়ী করেছে। জোটের দাবি, হামলায় একটি ট্রান্সফরমার অচল হলেও মদিনার সামগ্রিক বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়েনি। তবে হুথিরা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

পাকিস্তান জানিয়েছে, সৌদি আরবের প্রতি তাদের ‘অটুট সংহতি’ রয়েছে। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইসলামাবাদ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে মাটিচাপায় নিহত বরগুনার ইসমাইলের মরদেহ ফিরতে লাগবে ৩ লাখ টাকা

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার নিন্দা পাকিস্তানের

আপলোড সময় : ০২:৪৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬