ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ফুটবল দলের বাজে হারের পর দুই ফুটবলারের নাইটক্লাবের ভিডিও ভাইরাল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

ফিফা আসিয়ান কাপের প্রথম আসরে বাংলাদেশ ফুটবল দল হতাশাজনক পারফরম্যান্স প্রদর্শন করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় ব্যবধানে পরাজিত হয় তারা। টুর্নামেন্টে বাংলাদেশ একটি ম্যাচেও জয়লাভ করতে পারেনি।

বাংলাদেশ দলের দুই সিনিয়র ফুটবলার সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানার নাইটক্লাবের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ইন্দোনেশিয়ার নারী আলানা এক্সের পোস্টে দেখা যায়, সাদ ও সোহেল রানার সঙ্গে তিনজন নারী রয়েছেন এবং একটি ভিডিওতে সাদকে গানের তালে নাচতে দেখা যায়।

এ ঘটনার পর নেটিজেন ও ভক্তরা বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। তবে সাদ ও সোহেল দাবি করেছেন, তারা জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে তাদের পরিচয় হয়েছিল। তারা জানান, এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়।

এদিকে, বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, ম্যাচের পর খেলোয়াড়দের নিজ নিজ কক্ষে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘রাতের খাবারের পর খেলোয়াড়েরা ঘুমাতে গেছে। আমরা তো সারা রাত তাদের দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে পারি না।’

তবে বাবু নির্দেশ অমান্য করে খেলোয়াড়রা বাইরে গিয়েছেন কি না, সে সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি জানান, ‘যদি তারা এমনটা করে থাকে, আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে। আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ১১৪

বাংলাদেশ ফুটবল দলের বাজে হারের পর দুই ফুটবলারের নাইটক্লাবের ভিডিও ভাইরাল

আপলোড সময় : ০৩:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬