ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কড়া নিরাপত্তার চাদরে মুড়িয়ে ব্রাজিল দলকে বরণ করলো কলকাতা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছেছে ব্রাজিল ফুটবল দল। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত পৌনে নয়টার দিকে তারা বিমানবন্দরে অবতরণ করে। নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়, যাতে ভক্ত-দর্শনার্থীরা টিম বাসের কাছে আসতে না পারে।

ব্রাজিলের দলটি বিমানবন্দর থেকে ভিআইপি গেট দিয়ে দ্রুত বের হয়ে যায়। মাত্র ১১ মিনিটের মধ্যে ৯০ জনের দল নিয়ে দুটি বাস ও পাঁচটি প্রাইভেট কার বিমানবন্দর ত্যাগ করে। হোটেলে পৌঁছাতে তাদের সময় লেগেছে মাত্র ৮ মিনিট।

হোটেলের ভেতরে কিছু দর্শক ব্রাজিলের ফুটবলারদের একনজর দেখার সুযোগ পান। ক্যাপ পরা ভিনিসিয়ুসকে দেখে দর্শকদের মধ্যে উল্লাস দেখা যায়। ব্রাজিল দল ইনজুরি আক্রান্ত রাফিনিয়াকে ছাড়াই এসেছে।

শনিবার (৩ অক্টোবর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তার আগে শুক্রবার (২ অক্টোবর) সকালে কোচ কার্লো আনচেলত্তির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অর্থ সহায়তায় সুচিত্রার বিয়ে সম্পন্ন, তিনবার ভেঙেছিল বিয়ে

কড়া নিরাপত্তার চাদরে মুড়িয়ে ব্রাজিল দলকে বরণ করলো কলকাতা

আপলোড সময় : ১২:০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬