ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া একটার দিকে যাত্রীবাহী একটি বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন।

দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং বাসের সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে গন্দ্রপা বাইপাস সড়কে দ্রুতগতির একটি বাসের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুসহ সাত আরোহীর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত

আপলোড সময় : ০৪:০০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬