ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শেখ হাসিনার জন্মদিনে কেক রেখে গেল অজ্ঞাত ব্যক্তিরা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জন্য কেক রেখে যাওয়ার ঘটনা এলাকায় আলোচনা সৃষ্টি করেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে জেলা শহরের ফকিরাপুল ব্রিজের ওপর কেকটি রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা।

এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে অজ্ঞাত এক ব্যক্তির কণ্ঠে বলা হয়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সদর মডেল থানার ওসির জন্য কেকটি পাঠানো হয়েছে।

ভিডিওতে পুলিশ প্রশাসনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশার কথাও উল্লেখ করা হয়। একই সঙ্গে জুলাই আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের হত্যার বিচার এবং ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলেও দাবি করা হয়।

কেকটির ওপর লেখা ছিল, ‘শুভ জন্মদিন শেখ হাসিনা’। এর নিচে লেখা ছিল, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার ওসির জন্য’। কেকটিতে বাংলাদেশের জাতীয় পতাকার ছবিও আঁকা ছিল।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, ‘কে বা কারা রাস্তার পাশে একটি কেক রেখে গেছে। সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রান্সজেন্ডার বিয়েতে এনআইডি জালিয়াতির অভিযোগে হাইকোর্টের রুল

ব্রাহ্মণবাড়িয়ায় শেখ হাসিনার জন্মদিনে কেক রেখে গেল অজ্ঞাত ব্যক্তিরা

আপলোড সময় : ০২:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬